মহরমসহ পুলিশের ১৩ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 

বরিশাল প্রতিনিধি
২২ আগস্ট ২০২২, ১৯:৪০আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৯:৪০

বরগুনায় ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষের সময় পুলিশের লাঠিচার্জের ঘটনার প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার, একজন পুলিশ পরিদর্শক, তিন উপ-পরিদর্শক, চার সহকারী উপ-পরিদর্শক ও চার নায়েক ও কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।  

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা ছিলেন বরগুনার পাথরঘাটা বামনার সার্কেল এসপি তোফায়েল হোসেন ও পুলিশ সুপার কার্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহাবুদ্দিন।  

প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিআইজি এসএম আক্তারুজ্জামান। তিনি বলেন, বরগুনার ঘটনায় তদন্ত কমিটি রবিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। 

ডিআইজি আরও বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বরগুনা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এ সময় সেখানে উপস্থিত এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু লাঠিচার্জের কারণ জিজ্ঞাসা করলে তার সঙ্গেও মহরম আলী বাগবিতণ্ডায় জড়ান বলে অভিযোগ উঠেছে। রাতে এমপি শম্ভু বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহরম আলীকে প্রত্যাহার ও চাকরিচ্যুত এবং অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

/টিটি/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি