বাসচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

বরিশাল প্রতিনিধি 
২৮ আগস্ট ২০২২, ১৪:১৮ আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৪:১৮

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ তিন জন।

রবিবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর সেতুর ঢালে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—বাবুগঞ্জের মোহনকাঠী এলাকার ফজলুল (৫৫) ও একই গ্রামের পলি বেগম (৫০)। আহতরা হলেন—পলির মেয়ে রাফিয়া, ভ্যানচালক জয়নাল ও তাওহীদ। তারা একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, ‌‘ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাস রহমতপুর সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানে ধাক্কা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফজলুল ও পলি। আহত হন ভ্যানের তিন যাত্রী। দুর্ঘটনার পর গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।’

রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান আক্তারুজ্জামান মিলন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতিমা ঘটনাস্থলে এসে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। এরপর বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।’

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে। বাসচালককে আটক করে বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক