হত্যার ১৬ বছর পর দুই ভাইয়ের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭ আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৭

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার এক কিশোরকে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- ইন্দুরকানী উপজেলার দক্ষিণ কলারণ গ্রামের বাসিন্দা মো. ফজলুল হকের ছেলে আবুল কালাম কালু (৩৩) ও তার বড় ভাই মো. হারুন (৫০)। এর মধ্যে হারুন পলাতক।

পিরোজপুর জেলা জজ আদালতের এপিপি জহুরুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৬ সালের ৮ মার্চ খেজুর গাছের রস নামানোকে কেন্দ্র করে বাদানুবাদে স্থানীয় নূর মোহাম্মদ তহসিলদারের মিষ্টি আলুর ক্ষেতে নিয়ে রফিকুল ইসলাম নামে এক কিশোরকে  হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের মামা মোদাচ্ছের আলী হাওলাদার বাদী হয়ে আবুল কালাম কালু ও তার বড় ভাই মো. হারুনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ড দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মঞ্জুরুল আজম খান।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব