বজ্রাঘাতে এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালকের মৃত্যু

ভোলা প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৩

ভোলায় বজ্রাঘাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মো. আব্দুল রাজ্জাক (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। 

রাজ্জাক ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ওবায়দুল হক কালু মিয়ার ছেলে। তিনি বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক।

শম্ভুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুরের দিকে আব্দুল রাজ্জাক তাদের বাড়ির পাশে সুপারি বাগানে গেলে হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

তজুমদ্দিন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

/টিটি/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ