ভোলার ঘটনায় দুই কনস্টেবলের পর দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

ভোলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২২, ২২:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২২:০৬

ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ মো. নোমানের (২৭) সন্ধান শুক্রবার রাত পর্যন্ত মেলেনি। ওই যুবক উপজেলার চর খলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম বেপারীর ছেলে ও পাতারখাল মাছ ঘাটের শ্রমিক।

এই ঘটনায় বৃহস্পতিবার দৌলতখান থানা পুলিশের গাড়ি চালক মো. রাসেল ও মো. সজীব নামের দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সকালে একই থানার এসআই স্বরূপ কান্তি পাল ও এএসআই মো. সোহেল রানাকে প্রত্যাহার করে ভোলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দৌলতখান থানার ওসি মো. জাকির হোসেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পাতারখাল মাছঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে নিখোঁজ হন নোমান। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস একটি ডুবুরি দল নোমানকে উদ্ধারের চেষ্টা শুক্রবার সমাপ্ত করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় শ্রমিক ইসমাইল, ফারুক, রুবেল ও নোমানসহ আরও ৭-৮ জন মেঘনা নদীর পাতার খাল মাছ ঘাট এলাকায় জুয়া খেলছিলেন। এ সময় দৌলতখান থানার এসআই স্বরূপ কান্তি পালের নেতৃত্বে কনস্টেবল রাসেল ও সজীব জুয়ার আসরে গিয়ে তাদেরকে ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে ফারুক, ইসমাইল, রুবেল ও নোমান মেঘনা নদীতে ঝাঁপ দেন। এর মধ্যে ফারুক, ইসমাইল ও রুবেল সাঁতরে তীরে উঠে আসতে পারলেও নোমান ডুবে যান।

নদী থেকে তীরে ওঠা ফারুক ও রুবেল জানান, পুলিশের ধাওয়া খেয়ে তারা মেঘনা নদীতে পড়ে যান। এর মধ্যে তিন জন সাঁতরে তীরে উঠে যান। এরই মধ্যে পুলিশ সদস্যরা ওপর থেকে নোমানকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকেন। তাদের ধারণা পুলিশের নিক্ষেপ করা ইট নোমানের মাথায় লেগেছে। যার কারণে নোমান সাঁতরে তীরে উঠতে পারেনি।

প্রত্যক্ষদর্শী দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন জানান, নোমান নদীতে পড়ে বাঁচার আকুতি জানাচ্ছিল। এ সময় রিয়াজ নোমানকে নদী থেকে উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়ায় এসআই স্বরূপ কান্তি পাল তাকে মারধর করে তাড়িয়ে দেন।

দৌলতখান ফায়ার সার্ভিসের টিম লিডার মো. শাহাদাত হোসেন জানান, বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
বাথরু‌মে ছাত্রীকে নিয়ে যৌন হয়রানি, প্রাথমিকের শিক্ষক আটক
ভেঙে পড়া মনোবলের পুলিশ নিয়ে কাজ করছি, আইনশৃঙ্খলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন