চুরির অভিযোগে শিশুকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় নারী গ্রেফতার

ভোলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২২, ২১:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২১:২৮

ভোলার লালমোহন উপজেলায় সহপাঠীর বাসায় গিয়ে তার বাবার পকেট থেকে টাকা চুরির অভিযোগে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে এক শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগে রাবেয়া বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে মামলার পর বুধবার পুলিশ তাকে গ্রেফতার করে। ওই নারী মামলার দুই নম্বর আসামি। বুধবার দুপুরে আদালত তাকে কারাগারে পাঠান।

লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান আজ বিকালে এ তথ্য নিশ্চিত করেন জানান, গতকাল মঙ্গলবার ঘটনার পর রাতে ভুক্তভোগীর মা বাহার ও তার স্ত্রী রাবেয়া বেগমকে আসামি করে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি বাহারের স্ত্রী রাবেয়া বেগমকে গ্রেফতার করে। শিশুটিকে নির্যাতনের ঘটনায় রাবেয়া বেগম সহযোগী ছিলেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সকালে শিশুটি তার সহপাঠীর সঙ্গে তাদের বাড়িতে খেলতে যায়। এ সময় সহপাঠীর বাবার শার্টের পকেট থেকে ৫০০ টাকা চুরির অপবাদে শিশুটিকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। নির্যাতনে পিঠে লালবর্ণ ধারণ করে। সে চিৎকার করলে তার মা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু উপজেলার পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

/এফআর/
সম্পর্কিত
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ
৬ বছরের শিশুকে ধর্ষণ: আসামির যাবজ্জীবন, তিন লাখ টাকা অর্থদণ্ড
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন