তন্নী হত্যা মামলায় দুজন রিমান্ডে

পিরোজপুর প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৩, ২২:৫৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২২:৫৫

পিরোজপুরের মঠবাড়ীয়ায় তন্নী আক্তারকে (২৪) গলাকেটে হত্যার ঘটনায় মঠবাড়ীয়া থানা পুলিশ রবিবার (১ জানুয়ারি) তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন- উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মৃত. কুদ্দুস আকনের ছেলে ছগীর (৪২), সাইয়েদ আকনের ছেলে ওমরসানী (২৮) ও সালমার ছেলে সাকিব (২৫)।

নিহত তন্নীর লাশ উদ্ধারের ১০ দিন পরে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে ছগীর ও সাকিবের রিমান্ড চেয়ে সোমবার (২ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হলে তাদের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আর ওমরসানীকে আদালতে সোপর্দ না করে থানা হেফাজতে রাখা হয়েছে। ছগীর মঠবাড়ীয়ার এক সাংবাদিকের কন্যা উর্মি হত্যা মামলারও চার্জশিটভুক্ত আসামি।

মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ছগীর ও সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে মঠবাড়ীয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। ম্যাজিস্ট্রেট মো. কামরুল আজাদ শুনানি শেষে ছগীরের এক ও সাকিবের দুদিন রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) গভীর রাতে তন্নীর গলাকাটা লাশ উপজেলার উত্তর বড়মাছুয়া গ্রামের মান্নান আকনের (বুইর‌্যার বাড়ি) বাগান থেকে উদ্ধার করে মঠবাড়ীয়া থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক আকন (৭২) ২৩ ডিসেম্বর শুক্রবার মঠবাড়ীয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। এর আগে ২১ ডিসেম্বর বিকাল থেকে তন্নী নিখোঁজ ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
অটোরিকশার চালক খুনের মামলায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন