‘দেশে কোনও পাতানো নির্বাচন হবে না’

বরগুনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৭:৫৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল না হলে আওয়ামী লীগের এই পাতানো নির্বাচনে বিএনপিসহ কোনও দলই অংশ নেবে না। তাই নির্বাচনের আগেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রণয়ন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া দেশে কোনও পাতানো নির্বাচন হবে না। সেই সঙ্গে বিএনপি'র ১০ দফা দাবিসহ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে’

শুক্রবার (০৬ জানুয়ারি) বিকাল ৫টায় বরগুনা টাউনহল মিলনায়তনে বিএনপির ১০ দফা দাবি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবেদিন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পালানোর সময় হয়ে এসেছে। খুব শিগগিরই তাদের দেশ ছেড়ে পালাতে হবে। বাংলাদেশের জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করবে।’

বরগুনা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহ শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা। 

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের বিএনপি নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক। 

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালসহ বিএনপির ১০ দফা দাবি ও বিএনপি প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা দাবি বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম