স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে নদীতে

পটুয়াখালী প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩

পটুয়াখালীতে পঞ্চম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে (১১) ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেওয়া হয়েছে বুড়াগৌরাঙ্গ নদীতে। এই ঘটনায় আল আমিন (৩৫) নামে এক অটোরিকশা চালককে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই তথ্য। তার দেখানো স্থানে জাল ফেলে নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এদিকে, রবিবার (৮ জানুয়ারি) ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা করেছেন। মামলায় আল-আমিনের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, আল-আমিনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ এবং হত্যার কথা স্বীকার করেছে। শিশুর লাশ গুম করার জন্য নদীতে ফেলে দিয়েছে। লাশ উদ্ধারের জন্য তাকে সঙ্গে নিয়ে নদীতে অভিযান চালানো হয়েছে। তার দেখানো স্থানে জাল ফেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা গ্রামে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই শিশুর সন্ধান পাওয়া যায়নি। এদিকে, ওই স্কুল শিক্ষার্থীর স্বজনরা নদীর পাড়ে ভিড় করছেন। অভিযুক্ত আল আমিন রাঙ্গাবালী উপজেলার চর আন্ডা গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে। পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ ও ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় সে বাড়ির পাশের চর আন্ডা বাজারে যায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাড়ি ফেরার পথে অটোরিকশাচালক আল আমিন হাওলাদার তাকে মুখ চেপে ধরে রাস্তার পাশের ধান ক্ষেতে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। পরদিন সকালে ওড়না ও বাজার থেকে কেনা জিনিসপত্র ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিভিন্ন আলামত এবং আল-আমিনের আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর এ তথ্য।

রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় থানায় আল-আমিনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আজকে আসামিকে আদালতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
রংপুরে চার খুন: ডোপ টেস্ট নেগেটিভ নিয়ে যত প্রশ্ন
চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন