কেনাকাটা করতে গিয়ে ২ বোন নিহত, ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক

পিরোজপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২০:১৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:১৮

পিরোজপুর-ঢাকা সড়কের পিরোজপুরের আধাঝুড়ি এলাকায় বাসচাপায় দুই বোন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে ইমাদ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের চাপায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন হলেন- মুক্তা আক্তার (২৫) ও মারিয়া আক্তার (১১)। তারা পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই মানজুরুলসহ (২৫) আরও দুজন। আহত অন্যরা হলেন- ভ্যান চালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিন ভাই-বোন তাদের বাড়ি থেকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দরে কেনাকাটা করতে যান। কেনাকাটা শেষে তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। আধাঝুড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের বহনকারী ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তা মারা যান। মারিয়া ও মানজুরুল ইসলামকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে মারিয়াও মারা যান।

কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্সে এবং মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়তো।

পিরোজপুর সদর থানার ওসি  আ জ ম মাসুদুজ্জামান ওসি মাসুদুজ্জামান জানান, বাসটিকে আটক করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান