বিয়ের দাবিতে কিশোর প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে কিশোরী

ভোলা প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০২৩, ২২:৪৩ আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

বাড়িতে কিশোরী প্রেমিকার অনশনের খবর পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে উধাও হয়েছেন এক প্রেমিক। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল থেকে তালাবদ্ধ ওই ঘরের সামনে বসে অনশন করছেন প্রেমিকা। ভোলার লালমোহন উপজেলায় ঘটনাটি ঘটেছে। তবে এ ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত লালমোহন থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি।

ওই কিশোরীর বয়স ১৩ বছর। সে উপজেলার বাসিন্দা। তার প্রেমিক ১৭ বছর বয়সী কিশোর পার্শ্ববর্তী গ্রাম করিমগঞ্জের বাসিন্দা।

ওই কিশোরী দাবি করে, প্রায় এক বছর আগে ওই ছেলের সঙ্গে তার পরিচয় হয়। এরপরই তারা দুজন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। রাজধানী ঢাকার বিভিন্ন পার্কে তারা ঘোরাফেরাও করেছে। সম্প্রতি প্রেমিক তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর এক মাস আগে স্থানীয় ইউপি সদস্যসহ উভয়ের পরিবার তাদের প্রেমের সম্পর্ক মেনে নিলেও বিপত্তি বাধে বয়স কম হওয়ায়। কিশোরী ওই ছেলেকে বিয়ের জন্য চাপ দিতে থাকলেও অপ্রাপ্ত বয়সের হওয়ায় বিয়ে করতে আপত্তি জানায়। যার কারণে সে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছে।

এদিকে, এ খবর পেয়ে ঘরে তালা মেরে পরিবারের সবাইকে নিয়ে পালিয়ে গেছে প্রেমিক। তালাবদ্ধ ঘরের সামনেই অনশন করছে ওই কিশোরী।

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, অনশন করা কিশোরী অপ্রাপ্ত বয়সী। অভিযুক্তও কিশোর। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এ ঘটনায় লালমোহন থানায় কোনও অভিযোগ করেনি কেউ। থানায় উভয় পরিবারকে ডেকে নিয়ে এ ঘটনার একটা সুরাহা করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক, শুরু করেছেন ‘নতুন সংসার’
প্রেম নয়, লক্ষ্য শুধু খাবার: ডেটিংয়ে বাড়ছে ‘ফুডি কল’?
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব