নার্সিং কলেজের ছাত্রীকে লাঞ্ছিত করায় বিক্ষোভ, কর্মচারী বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকারি নার্সিং কলেজের ছাত্রীকে লাঞ্ছিত করায় বিক্ষোভ করেছেন সহপাঠীরা। আন্দোলন থামাতে পরিচালক তিন সদস্যের তদন্ত কমিটি করে অভিযুক্ত কর্মচারী ইফাতকে সাময়িক বরখাস্ত করেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম বলেন, ‘সোমবার বেলা ১২টার দিকে মেডিক্যালের আউটডোরে চিকিৎসার জন্য যান নার্সিং কলেজের ওই ছাত্রী। এ সময় ওই কক্ষের সামনে সিরিয়াল লিখছিলেন ইফাত। ওই ছাত্রী চিকিৎসকের কাছে আগে যেতে চাইলে ইফাতের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এসময় ইফাত ওই ছাত্রীকে লাঞ্ছিত করেন এবং তার আইডি কার্ডের ছবি তোলেন।’

খবর পেয়ে ক্যাম্পাসে থাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করেন। পরে ইফাতকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি করা হলে বিক্ষোভকারীরা কলেজে ফিরে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, আউটডোরে চিকিৎসকের কাছে গেলে কর্মচারীরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করেন না। অভিযুক্তকে সাময়িকের পরিবর্তে পূর্ণ বরখাস্তের দাবি জানান তারা। 

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‘নার্সিং কলেজের শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ইফাত সেরনিয়াবাতকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে একদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
আস্থার সংকটে জেলা হাসপাতাল, হামের চাপে মেঝেতেও চিকিৎসা বরিশাল মেডিক্যালে
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী