চিকিৎসা নিতে গিয়ে যৌন হয়রানির শিকার শিক্ষার্থী, কর্মচারী বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া নার্সিং কলেজের শিক্ষার্থীকে যৌন হয়রানির ঘটনায় চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া ইফাদ সেরনিয়াবাত হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বহির্বিভাগে দায়িত্বরত ছিলেন। তদন্তে কমিটির সুপারিশের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করা হয়।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ‌‘তদন্ত কমিটির প্রধান হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন এবং সদস্য সচিব হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক অফিসার মানবেন্দ্র সরকার ও সদস্য সিনিয়র স্টোর অফিসার ডা. নুরুন্নবী তুহিনের প্রতিবেদনের ভিত্তিতে ইফাদকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।’ 

পরিচালক আরও বলেন, ‘এক মাস আগে নিয়োগ পেয়েছিল ইফাদ। তার স্থলে নতুন একজনকে নিয়োগ দেওয়া হবে।’

গত ৬ ফেব্রুয়ারি হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক তিলোত্তমা শারমীনের কক্ষে চিকিৎসার জন্য যান বরিশাল সরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী গুরুতর অসুস্থের কথা জানিয়ে সিরিয়াল ছেড়ে আগে চিকিৎসকের কাছে যেতে চাইলে ইফাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইফাদ শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন। খবর পেয়ে সহপাঠীরা ইফাদের বিচার চেয়ে পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে ইফাদকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি করা হলে কলেজে ফিরে যান ভুক্তভোগী শিক্ষার্থীর সহপাঠীরা।

/এএম/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি