বিয়ের নিমন্ত্রণপত্র দিতে গিয়ে নিহত বর, কাঁদছেন স্বজনরা

ভোলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৫৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫

পারিবারিক আয়োজনে আগামী ১৯ ফেব্রুয়ারি বউভাতের অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক হয় শোয়েব পালোয়ানের (২৬)। স্বজনদের সঙ্গে বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে বাড়ি বাড়ি ছুটছিলেন শোয়েবও। উভয় পরিবারে বিরাজ করেছিল আনন্দ-উচ্ছ্বাস। হঠাৎ সড়ক দুর্ঘটনায় থেমে গেছে সবার ছোটাছুটি। মুহূর্তেই উভয় পরিবারের আনন্দ রূপ নেয় বিষাদে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ভোলা সদর উপজেলার আগারপোল সংলগ্ন এলাকায় নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শোয়েব নিহত হন। শোয়েব পালোয়ান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিফলী গ্রামের মো. হারুন পালোয়ানের ছেলে। ঘটনার পর থেকে কাঁদছেন নিহতের স্বজনরা। এলাকায় নেমেছে শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে শোয়েব বিয়ে করেন। ১৯ ফেব্রুয়ারি বউভাতের অনুষ্ঠানের দিন ঠিক হয়। উভয় পরিবারের লোকজন এরই মধ্যে বিয়ের নিমন্ত্রণপত্র বিতরণ প্রায় শেষ করেছেন।

শোয়েবের ভাগনে মো. শাহাদাত হোসেন বলেন, ‘বন্ধুবান্ধবদের বিয়ের নিমন্ত্রণপত্র দেওয়ার জন্য শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মামা। দুপুর ১২টার দিকে আগারপোল সংলগ্ন এলাকায় একটি নছিমন মামার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আহত হন। মামাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তাইয়েবুর রহমান বলেন, ‘শোয়েবের ডান পায়ের হাড় ভেঙে গেছে। এছাড়া তার বুকের ওপর দিয়ে গাড়ির চাকা যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’

এদিকে, শোয়েবের মৃত্যুর সংবাদ শুনে সদর হাসপাতালে ছুটে আসেন নববধূ ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েন শোয়েবের মা ও নববধূ।

শোয়েবের বন্ধু আরিফুর রহমান বলেন বলেন, ‘বউভাতের অনুষ্ঠানের আগমুহূর্তে শোয়েবের মৃত্যু হৃদয়বিদারক। একটি সড়ক দুর্ঘটনা দুই পরিবারের আনন্দ বিষাদ করে দিলো। উৎসবের বদলে বাড়িতে চলছে মাতম।’

সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির বলেন, ‌‘পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে স্বজনদের।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি