গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আরও একজন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০ আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫০

পিরোজপুরের মঠবাড়ীয়ায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের মামলার পলাতক আসামি বাবু আকনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর তালতলী থানা পুলিশের সহযোগিতায় নিদ্রাসকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রবিবার রাতে মঠবাড়ীয়া থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতারকৃত বাবুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার বাবু আকন মঠবাড়ীয়ার উত্তর মিঠাখালী গ্রামের দেরোয়ার আকনের ছেলে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার।

গত বছরের ১৮ অক্টোবর ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ১৯ অক্টোবর রাতে মঠবাড়ীয়া উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদারকে (১৮) গ্রেফতার করেছিল পুলিশ। 

পুলিশ জানায়, ওই গৃহবধূ সন্তানসহ পৌর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত বছরের ১৮ অক্টোবর বিকালে কেএম লতিফ সুপার মার্কেটে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা দেন। কিন্তু অটোচালক গন্তব্যে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়ীয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জনৈক মামুনের বাড়ির সামনে গাড়ি থামান। পরে মামুনের বাসার বারান্দায় নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। এ সময় ওই নারী চিৎকার দিলে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করেন আসামিরা। পরে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গত ১৯ অক্টোবর মঠবাড়ীয়া থানায় সাত জনকে আসামি করে মামলা করেন ওই নারী।

মঠবাড়ীয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘গ্রেফতার বাবুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব