সহ-সভাপতির বিরুদ্ধে শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধার (৪০) বিরুদ্ধে ওই বিদ্যালয়ের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকা ও তর পরিবারকে এলাকা ছাড়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) বশির মৃধাসহ দুই জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় মামলা করেছেন ওই শিক্ষাকার স্বামী। 

অভিযোগে বলা হয়েছে, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বশির প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তাকে যৌন হয়রানি করেন। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তিনি পালিয়ে যান।

ওই শিক্ষিকার অভিযোগ, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকার পরিবারকে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন বশির।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি