আগামী মাসেই বিদেশ যাওয়ার কথা, তার আগেই সড়কে গেলো প্রাণ

বরিশাল প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৩ আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৪

বরিশালের মুলাদী উপজেলার পশ্চিম নমোরহাট বাজার সংলগ্ন এলাকায় টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম মো. জাহিদ (৩০)। তিনি উপজেলার গাছুয়া ইউনিয়নের চর ডুমুরতলা গ্রামের মৃত সালাম হাওলাদারের ছেলে।

নিহত জাহিদের বোন নুরুন্নাহার ও ভাই জহিরুল ইসলাম বলেন, রবিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল জাহিদ। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারা আরও জানান, জাহিদকে মালয়েশিয়া পাঠানোর জন্য টাকা জমা দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে তার যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেলো।

মুলাদী থানার ওসি তুষার কুমার মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, টমটমের কারণেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ওই স্থান থেকে টমটমসহ সটকে পড়ে চালক। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে মুলাদী হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব