চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালী প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৯

পটুয়াখালীতে চোর সন্দেহে লিটন খন্দকার (৪২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার  মৃত্যু হয় । 

এর আগে সোমবার রাতে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে পিটুনির ঘটনা ঘটে।

লিটন ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের রফিক খন্দকারের ছেলে। 

পুলিশ ও স্থানীয়দের দাবি, সোমবার রাত দেড়টায় উপজেলার তুলারাম গ্রামে নজরুল গাজির ঘরে চুরি করতে যায় চোর চক্র। এসময় নজরুলের ছেলে ইউসুব বাধা দিলে চোর চক্রের সদস্য লিটন তাকে ছুরিকাঘাত করেন। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। পুলিশে খবর দিলে আহত অবস্থায় তাকে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নরুউদ্দিন বলেন, ‘ভোরে লিটনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল না। দুপুরে তার মৃত্যু হয়েছে।’

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক জানান, লিটনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তার নামে থানায় দুইটি চুরির মামলা রয়েছে। 

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, ‘লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/আরআর/
সম্পর্কিত
রাজধানীতে পিটুনিতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীকে গণপিটুনি দিয়ে পিস্তল-চাকুসহ পুলিশে সোপর্দ, ভুক্তভোগীর স্ত্রী বলছেন ভিন্ন কথা
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণ, ধরে গণপিটুনি দিলেন ছাত্রীরা
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন