মাহফিল থেকে ফেরার পথে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৯

পিরোজপুরের মঠবাড়িয়ায় আমিরুল ইসলাম (৪১) নামের এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

আমিরুল উপজেলার চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা। আটকদের মধ্যে তাহসিন নামের এক যুবক রয়েছেন। তিনি চালিতাবুনিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

আমিরুলের ভাই অলিউল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে আমার ভাইয়ের ছেলেদের সঙ্গে মোবাইল নিয়ে তাহসিনের বিরোধ হয়। পরে বিষয়টি মিটমাট হয়। তবে আমার ভাইকে এর জেরে হত্যা করা হতে পারে।’

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে অনুষ্ঠিত এক মাহফিলে গিয়েছিল আমিরুল। গভীর রাতে সেখান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। 

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। 

/আরআর/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব