হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১১:৩১আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১:৩১

ভোলা জেলা শহরের একটি হোটেল থেকে ভারতীয় এক নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা পাঁচ ভারতীয় নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

মৃত ব্যক্তির নাম মনোজ ভাট (৩৫)। তিনি ভারতের রাজস্থানের মজত রোডের বাসিন্দা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির জানান, ১৬ ফেব্রুয়ারি ভারত থেকে মনোজ ভাটের সঙ্গে বাংলাদেশে ৬২ জনের একটি টিম আসে। এদের মধ্যে মনোজ ভাটসহ ছয় জন ভোলায় আসেন। এরপর শহরের হোটেল জাহানে তারা দুইটি রুম ভাড়া নেন। সোমবার রাতে হোটেলের ২০৬ নম্বর কক্ষে মনোজসহ তিনজন ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে ওই কক্ষে মনোজের মরদেহ পাওয়া যায়। উদ্ধার হওয়া মরদেহে আঘাতের কোনও চিহ্ন নেই। তার শয়নকক্ষ থেকে কোনও আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, ভারতীয় এই ছয় নাগরিক ভোলার বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের আর্ট শেখাতেন এবং ৩০ টাকা করে ভারতীয় আর্টের বই বিক্রি করতেন। মনোজের মৃত্যুর বিষয়ে তার সঙ্গে থাকা পাঁচ জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/আরআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের