ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল বৃদ্ধের মরদেহ

ভোলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১২:৪৪ আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৫:৫৪

ভোলার লালমোহন উপজেলা থেকে ৭৪ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চর মোল্লাজী গ্রাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

ওই বৃদ্ধের নাম হাবিবুর উল্যাহ। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ওই বৃদ্ধ ঘরে একা ছিলেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে তার স্ত্রী ঘরে গিয়ে দেখেন স্বামী ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচানো অবস্থায় ঝুলছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ওই বৃদ্ধের পরিবার দাবি করছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেবে।

/আরআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব