নিখোঁজ গৃহবধূর লাশ মিললো ডোবায়

ভোলা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৩, ২০:৩৮ আপডেট : ০৭ মার্চ ২০২৩, ২০:৩৮

ভোলার লালমোহন উপজেলার একটি ডোবা থেকে নিখোঁজ বাকপ্রতিবন্ধী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, ওই গৃহবধূকে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ ডোবায় ফেলে দিয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার দক্ষিণ ফুল বাগিচা গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম স্বপ্না আক্তার। তিনি ফুল বাগিচা গ্রামের মো. আলমগীর হোসেনের মেয়ে এবং দুই সন্তানের জননী। লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, স্বপ্নার স্বামী দ্বিতীয় বিয়ে করে খাগড়াছড়িতে থাকেন। যার কারণে তিনি গত দুই মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করেছিলেন। গত রবিবার (৫ মার্চ) সকাল থেকে নিখোঁজ ছিলেন। বাগানের মধ্যের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লোকজন তার লাশ দেখতে পেয়ে লালমোহন থানার পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা লাশ ওই ডোবায় ফেলে দিয়ে পালিয়ে গেছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে গেছেন। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। পুলিশের ধারণা, স্বপ্নাকে হত্যা করে দুর্বৃত্তরা তার লাশ ডোবায় ফেলে দিয়েছে। তবে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে কি না সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

/এফআর/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব