এমপির সামনে আ.লীগ নেতাকে মারধর, ৩ জনকে বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৬ মার্চ ২০২৩, ১৭:৩৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৭:৩৫

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এমপির সামনে দলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বরিশালের উজিরপুরের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইদ্রিস সরদার। এ ঘটনার পর রবিবার (২৬ মার্চ) বিকালে দলের তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা হলেন- উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক পলাশ তালুকদার, শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আমিরুল ইসলাম রিয়াজ ও বামরাইল ইউনিয়ন যুবলীগের সদস্য জসিম উদ্দিন রুবেল।

আহত ইদ্রিস সরদার দাবি করেন, আজ সকাল ১০টায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে উপজেলা মিলনায়তনে যান। উপজেলা সভা কক্ষের সামনে সংসদ সদস্য শাহ আলমের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল তাকে নিয়ে কটূক্তি করেন। তিনি প্রতিবাদ জানলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ইকবালের অনুসারী এমপির সামনে তার ওপর চড়াও হন। বেদম কিলঘুষি মারেন। স্থানীয় নেতৃবৃন্দ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী জানান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিষয়টি অধিকতর তদন্ত করে প্রত্যেক দোষীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, অভিযুক্ত হাফিজুর রহমান ইকবাল এমপি শাহে আলমের অনুসারী। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হন ইকবাল। ওই নির্বাচনে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর দায়িত্বে ছিলেন ইদ্রিস সরদার। তিনি তখন নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় বিদ্রোহী প্রার্থী ইকবাল আহত ইদ্রিসের উপর ক্ষুব্ধ হন। ওই ঘটনার জের ধরে এ হামলা হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি