পিরোজপুরে গণপিটুনিতে একজন নিহত

পিরোজপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২৩, ১৫:৪৭আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫:৪৭

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে গণপিটুনিতে কবির মৃধা (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার (৩১) রাতে বাদুরা এলাকার একটি বাড়িতে চুরি করার সময় তাকে ধরে গণপিটুনি দেওয়া হয়। নিহত ব্যক্তি বাদুরা গ্রামের কাদের মৃধার ছেলে।

শংকরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৩টার দিকে কবির মৃধা চুরির উদ্দেশ্যে পনির মৃধার ঘরের দরজার খিল চাকু দিয়ে খুলে ঘরে ঢুকে। এ সময় পনির মৃধার স্ত্রী শাহিদা বেগম টের পেয়ে জেগে ওঠে কবিরকে ধরতে গেলে তার ওপর হামলা করে। পনিরও জেগে উঠলে কবির তাদের দুজনকে কামড় দিয়ে আহত করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে চোরকে আটক করে এবং গণপিটুনি দেয়। সকাল ৮টার দিকে আহত অবস্থায় তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

চেয়ারম্যান আরও জানান, আহত পনির ও তার স্ত্রীকে পিরোজপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির মৃধা একজন পেশাদার চোর। বাড়ি বাদুরা এলাকায় হলেও তিনি বাগেরহাটে থাকতেন।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, নিহতের বিরুদ্ধে পিরোজপুর, বাগেরহাট ও ইন্দুরকানী থানায় ছয়টি চুরির মামলা রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো  হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম