ইঁদুরের জন্য ফাঁদ পাতলেন স্বামী, প্রাণ গেলো স্ত্রীর

বরিশাল প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৩, ১৯:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৯:০৪

বরিশালের গৌরনদীতে ইঁদুর মারা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সকালে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।  

রাশিদা বেগম ওই গ্রামের কৃষক সোহরাব মীররে স্ত্রী। 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘সোহরাব বাড়ির পাশে বোরো ধানক্ষেতে মঙ্গলবার রাতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতে। বুধবার ভোর ৬টার দিকে রাশিদা বেগম ধানক্ষেতের পাশে লাউ বাগানে লাউ আনতে যান। এ সময় অসাবধানতাবশত ইঁদুরের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।’

‘স্থানীয়রা উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাশিদাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পারিবারিকভাবে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়।’

/এসএন/
সম্পর্কিত
টেক‌নি‌শিয়ান ছাড়া সং‌যো‌গের চেষ্টা, বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে প্রাণ হারা‌লেন ২ যুবক
বৃষ্টির পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ব্যবসায়ীর মৃত্যু
ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম