ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

ভোলা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৩, ১৯:৩৮ আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:৩৮

ভোলায় যাত্রীবাহী সিএন‌জি ও মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। নিহত‌দের মধ্যে লাল‌মোহন উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সু‌জিত গোলদারের নাম পাওয়া গেলেও অপরজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর দেড়টার দি‌কে ভোলার দৌলতখান উপজেলার ব‌ক্সেআলী ব্রিজ সংলগ্ন ভোলা-চরফ‌্যাশন সড়‌কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,লাল‌মোহন থেকে যাত্রী নি‌য়ে সিএনজিটি ভোলার বাস স্ট্যান্ডে যাচ্ছিল। আর মাল বোঝাই ট্রাক‌টি ভোলা থেকে চরফ‌্যাশন যাচ্ছিল। ভোলার-চরফ‌্যাশন আঞ্চলিক সড়কের দৌলতখা‌নের ব‌ক্সেআলী ব্রিজ সংলগ্ন এলে ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়াও আরও তিন জন‌কে আহত অবস্থায় স্থানীয়রা ভোলা সদর হাসপাতালে নি‌য়ে ভর্তি করেন।

বাংলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হো‌সেন তথ্য নিশ্চিত ক‌রে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁ‌ছে‌ছি।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব