ভায়রার বাড়িতে ঈদ করতে এসে মৃত্যু

বরিশাল প্রতিনিধি
২৯ জুন ২০২৩, ২৩:১৩আপডেট : ২৯ জুন ২০২৩, ২৩:১৩

বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকায় ভায়রার বাড়িতে ঈদ করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আমান সরদার (৫৫)। বৃহস্পতিবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

আমান সিলেটের শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা। 

নিহতের ভায়রা শামসুল হক জানান, ঈদুল আজহা উদযাপনে তার বাড়িতে বেড়াতে এসেছিলেন আমান। সকালে কোরবানির গরু জবাইয়ের স্থান পরিস্কার করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, গরু জবাই করার জন্য ভায়রার নির্মাণাধীন ভবনের মেঝে পরিস্কার করছিলেন আমান। এ সময় বিদ্যুতায়িত হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহতের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আমানের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। 

/আরআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম