বিজয়ী চেয়ারম্যানকে ফুলের মালা পরানো পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

পিরোজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২৩, ১৯:৪৫আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১৯:৪৫

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে বিজয়ী চেয়ারম্যান গাজী মিজানুর রহমানকে ফুলের মালা পরানো এসআই মজিবুল হককে প্রত্যাহার করা হয়েছে। তিনি নেছারাবাদ থানায় কর্মরত ছিলেন। সোমবার রাতে (১৭ জুলাই) তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর এসআই মজিবুল হককে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

জানা গেছে, সোমবার নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান জয়লাভ করেন। তার কাছে পরাজিত হন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারজানা আক্তার। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী চেয়ারম্যানের সমর্থকরা পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির সামনের বাড়িতে জড়ো হয়ে উল্লাস করতে থাকেন। এ সময় সেখানে ফুলের মালা নিয়ে যান ওই এসআই। সেখানে বিজয়ী চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

তখন অনেকে মোবাইলে এ ঘটনার ভিডিও ধারণ করে ও ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। বিষয়টি আওয়ামী লীগ পরাজিত নৌকার প্রার্থী ফারজানা আক্তারের পক্ষ থেকে জেলা পুলিশ সুপারের নজরে আনা হয়। এরপর রাতেই পুলিশ সুপার তাকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

জানা গেছে, গত ৫ এপ্রিল গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব সিকদার মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ফারজানা আক্তার মারা যাওয়া চেয়ারম্যানের পুত্রবধূ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী গাজী মিজানুর রহমান মিজান অটোরিকশা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৭০৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফারজানা আক্তার তিন হাজার ১৯০ ভোট পেয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের