প্রধান শিক্ষককে মারধর, তিন শিক্ষককে খুঁজছে পুলিশ

বরিশাল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:১৩

বরিশাল সদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে বেদম মারধর করার ঘটনায় অভিযুক্ত তিন সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন হামলায় আহত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

মামলায় আসামীরা হলেন- কৃষি শিক্ষক আবু বকর সিদ্দিক, শারীরিক শিক্ষক মোখলেচুর রহমান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ। এদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

মামলার বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীরা জানায় শিক্ষকরা ঠিকমতো পাঠদান করান না। তখন প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গিয়ে দেখতে পান অভিযুক্তরা মোবাইল ফোনে ব্যস্ত রয়েছেন। পাঠদানে না গিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ করায় ক্ষুব্ধ ওই তিন শিক্ষক তাকে বেদম মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এতে প্রধান শিক্ষকের দুই কানের পর্দা ফেটে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি