সাকুরা বাসের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় ট্রলি, প্রাণ গেলো ২ জনের

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৯

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় বাসের সঙ্গে ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছে বাসের সাত যাত্রী। নিহতরা হলেন- ট্রলিচালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।

উজিরপুর থানার ওসি জাফর আহমেদ জানান, রবিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে আগত বরিশালগামী সাকুরা পরিবহনের বাস দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা ট্রলির (থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক ও তার সহযোগী নিহত হয়। বাসটি সড়কের পাশে আছড়ে পড়ে বাসের সাত যাত্রী আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় মাহফুজুর রহমান বলেন, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর অবৈধ যান ট্রলিটি মহাসড়কের মাঝ দিয়ে যাচ্ছিল। আর বাসের গতি বেশি থাকায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে। ট্রলি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। 

/এফআর/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন