বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সাবেক এমপিসহ আটক ৭

বরিশাল প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৪, ১৫:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৫:২২

বরিশাল নগরীর টাউন হলের সামনে দক্ষিণ জেলা ও কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ সাত জনকে আটক করেছে পুলিশ। এ সময় বিএনপির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয়।

আটক নেতাকর্মীরা হলেন- বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বিএনপি কর্মী আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ জানান, তার নেতৃত্বে বুধবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ফজলুল হক অ্যাভিনিউ থেকে বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামনে আসে। এরপর সেখান থেকে আবারও বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করলে বেধড়ক লাঠিচার্জ করে। সেখান থেকে আবুল হোসেনসহ সাত জনকে আটক করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে যায়। এরপর ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভ মিছিলটি।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন অভিযোগ করেন, ভোট বর্জনসহ বিভিন্ন দাবিতে তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর বেধড়ক লাঠিপেটা করে সাত জনকে আটকে থানায় নিয়ে যায়। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। পুলিশের লাঠিপেটায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে জানান, কোনও ধরনের পূর্ব অনুমতি ছাড়া নগরীর প্রধান সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করায় প্রথমে বাধা দেওয়া হয়। পরে মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
ক্রিকেটার নাঈমের ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে হচ্ছে মামলা: সিএমপি
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
এক মাসে সড়ক দুর্ঘটনায় ঝরলো ৬২২ প্রাণ
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে