বরিশালে বাসচাপায় মোটরসাইকেলের চালকসহ আরোহী নিহত

বরিশাল প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৯

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় সাকুরা পরিবহনের বাসচাপায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন মোটরসাইকেলচালক মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাশেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০) ও আরোহী অজ্ঞাতনামা ব্যক্তি (৩৫)।

আটককৃতরা হলেন ঘাতক বাসের চালক মিন্টু মিস্ত্রি ও হেলপার রবীন হাওলাদার।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে সাকুরা পরিবহন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীতগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই যুবক নিহত হয়। তবে একজনের নাম পরিচয় পাওয়া গেলেও আরোহীর পরিচয় মেলেনি।

স্থানীয়রা ঘাতক বাসের চালক ও হেলপারকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। ঘাতক বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে হাইওয়ে থানা পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী