নির্বাচনি টহল দেওয়ার সময় দুর্ঘটনায় বিজিবির ৪ সদস্য আহত

ভোলা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৫৮

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বিজিবির নির্বাচনি দায়িত্বরত একটি টহল গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চার বিজিবি সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ৫টার দিকে মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মনপুরা থানার ওসি কামরুল ইসলাম জহির ও সদর হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত চার বিজিবি সদস্যের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- হাবিলদার নুরুজ্জামান ও সিপাহী লক্ষণ। অপর দুই জন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। তারা ব্যারাকে ফিরে গেছেন। নুরুজ্জামান ও লক্ষণ ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি জানান, মনপুরা উপজেলায় নির্বাচনি ডিউটি করছিলেন নৌবাহিনী ও বিজিবির দুইটি টহল টিম। বিকাল ৫টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় বিজিবির টহল করা টমটম গাড়িটির সামনের অংশ ভেঙে তা সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা চার বিজিবি সদস্য আহত হন। এর মধ্যে দুই জনকে নৌবাহিনীর টহল টিম উদ্ধার করে ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করেন।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব