মরা মুরগি বিক্রি করায় ৬ মাসের জেল, জরিমানা ৫০ হাজার

পিরোজপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৪, ২০:১০ আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ২০:১০

পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় দোকানে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী গোলাম মোস্তফা উপজেলার আন্ধারমানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মঠবাড়ীয়া শহরে মুরগির দোকান রয়েছে তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়ীয়া শহরের পুরোনো মাছ বাজার-সংলগ্ন গোলাম মোস্তফার দোকানে অভিযান চালিয়ে কয়েকটি মরা মুরগি পাওয়া যায়। পরে মরা মুরগি বিক্রির কথা স্বীকার করায় এই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫২ ধারায় ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মরা মুরগিগুলো মাটিচাপা দেওয়া হয়।’

/এএম/
সম্পর্কিত
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
যুবলীগ নেতা আবু তালেব হত্যায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব