সাভারে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি বাগেরহাটে গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪ আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৪

সাভারে চাঞ্চল্যকর গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি মোসলেম মোল্লাকে (৪০) বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৬-এর সদস্যরা শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব ৬-এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফিরোজ কবীর জানান, ধর্ষণের শিকার নারী পেশায় একজন ছাত্রী। পাশাপাশি ঢাকার মিরপুরে একটি কসমেটিকসের দোকানে চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের মতো গত ২৭ জানুয়ারি নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাত ১০টা ২০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন বেগুনবাড়ি গুদারাঘাট হয়ে পাঁচকানিঘাট কাউন্দিয়া যাওয়ার জন্য ২ নম্বর আসামি সেলিমের (৩৮) ডিঙি নৌকায় ওঠে। এরপর ১ নম্বর আসামি মোসলেম মোল্লাও ওই নৌকায় ওঠে। পরবর্তী সময়ে আসামিদ্বয়ের পূর্বপরিকল্পনা মোতাবেক নদীর মাঝ পথে পৌঁছামাত্র ১ নম্বর আসামি ওই নারীকে ধর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে ডাক-চিৎকার করলে তাকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন ওই নারী।

যথাসময়ে না পৌঁছানোর কারণে নদীর অপর পাড়ে অপেক্ষমাণ তার স্বামী ও শ্বশুর অন্য একটি নৌকা নিয়ে তাকে খোঁজ করতে থাকে। একপর্যায়ে রাত সোয়া ১২টার দিকে ডিঙি নৌকা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে ওই নারীর স্বামী ও তার শ্বশুর সাভার উপজেলা কমপ্লেক্সে তাকে প্রাথমিক চিকিৎসা করান।

এ বিষয়ে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে জড়িতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় ধর্ষণ এবং ধর্ষণের কাজে সহায়তার মামলা করেন। র‌্যাব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে, ধর্ষণের মূল হোতা বাগেরহাট জেলায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি অভিযানিক দল চাঞ্চল্যকর ধর্ষণের মূল হোতাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬ খুলনা ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকার আমিনবাজারের মোসলেম মোল্লাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক