মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো দুই ভাইয়ের

পিরোজপুর প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫

নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে মাছ মারতে গিয়ে জমির পাশে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নাদিম (২৪) ও এমাম(২০) নামে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডের প্রাইমারি স্কুল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় রিপন নামে জনৈক এক ব্যক্তি ওই জমি চাষ করতেন। তিনি ওই জমিতে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে পাঠানোর ব্যবস্থা করেছেন। নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচএম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মিজান বলেন, ‘নাদিম এবং এমাম দুজন আপন ভাই। শুক্রবার রাতে তারা খালের পাড়ে মাছ মারতে বের হন। উড়িবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ছোট খালের পাড়ে নামেন। পাশের জমিতে চাষি রিপন মিয়া ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম এবং এমাম না জেনে জমির পাড়ে যাওয়ামাত্র বৈদ্যুতিক তারে পেঁচিয়ে হয়তো মারা গেছেন। শনিবার সকালে স্থানীয়রা জমির পাশে খালের পাড়ে দুই ভাইয়ের লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেন। নিহত নাদিম এবং এমাম ওই গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে। নাদিমের ঘরে একটি শিশুসন্তান রয়েছে।’

ওসি এইচএম শাহীন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘চাষি তার জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। নাদিম এবং এমাম দুই ভাই। তারা না জেনে জমির পাশে খালের পাড়ে গেলেই সেই লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর পাঠানো হবে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
উত্তর সাইপ্রাসে ২৭০ জন যাত্রী নিয়ে ফেরিডুবি, নিহত ৭
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন