ট্যাংকে উপুড় হয়ে পড়ে ছিল সাবেক সেনাসদস্যের লাশ

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯ আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:১৯

বরিশালের উজিরপুর উপজেলায় সেচ ব্লকের ট্যাংক থেকে সাবেক এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জল্লা ইউনিয়নের পীরের পাড় এলাকার একটি ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত করিম জমাদ্দার (৬২) ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পীরের পাড় এলাকার মৃত মানিক জমাদ্দারের ছেলে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন করিম।

উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর আহমেদ বলেন, ‘অবসরের পর থেকে করিম জমাদ্দার কৃষিকাজ করতেন। সকাল থেকে ইরির ক্ষেতে কাজ করছিলেন। দুপুরের দিকে স্থানীয়রা পানির সেচ ব্লকের ট্যাংকের মধ্যে করিমকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘করিমের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। স্থানীয়দের ধারণা, পানি সেচের ট্যাংক দেখতে গিয়ে সেখানে পড়ে মারা গেছেন। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় এবং আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ তাদের হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব