বরিশালে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনে সংবাদ সম্মেলন মেম্বারদের

বরিশাল প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ২০:৩৯ আপডেট : ৩০ মার্চ ২০২৪, ২০:৩৯

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা। 

শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেদারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মুসা আলী।

লিখিত বক্তব্যে মুসা আলী বলেন, ‘ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারী সরকার থেকে বরাদ্দ ত্রাণের টিন, কাবিখা, কাবিটা, টিআর, গ্রামীণ অবকাঠামোর চাল, গম ও অর্থ আত্মসাৎ করেছেন। দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডি চাল আত্মসাৎ করেছেন। ইউনিয়ন পরিষদ সংস্কারের ১০ লাখ টাকা কোনও কাজ না করেই আত্মসাৎ করেছেন। কার্ডধারী ৫১২ জেলের জন্য ৪০ কেজি করে বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করেছেন। প্রত্যেক গভীর নলকূপের জন্য ৩৫ হাজার টাকা করে ২০২১ সালে ১৩টি, ২২ সালে ১৪টি ও ২৩ সালে ১৩টির টাকা আত্মসাৎ করেছেন। খাসজমি জাল-জালিয়াতির মাধ্যমে দলিল করে সেখানে চারতলা ভবন করেছেন। ওই ভবনে একটি গোপন কক্ষ রয়েছে। সেই কক্ষে ইউনিয়নের সাধারণ জনগণ ও ইউপি সদস্যদের ডেকে নিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। গরিব মানুষের জমি দখল করে অবৈধ ইটভাটা ও জাহাজ নির্মাণের ডকইয়ার্ড করা হয়েছে, যার পরিবেশ অধিদফতরের কোনও অনুমোদন নেই। মানুষের ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে ইট তৈরি করা হয়। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হয়। জাল দলিল দিয়ে বিভিন্ন নামে বেনামে কৃষিঋণ উত্তোলন করা হচ্ছে। টেম্পোচালক হিসেবে জীবিকা নির্বাহ করা ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম ঈগল পরিবহনের সুপারভাইজার ছিলেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। চেক জালিয়াতির মামলায় তাকে এক বছর কারাদণ্ড ১৩ লাখ ১৫ হাজার ৩৮৫ টাকা জরিমানা করা হয়। ভিজিডি ও জেলেদের চাল পাচারের সময় পাঁচ হাজার ১৫২ বস্তা চাল উদ্ধারের ঘটনায় র‌্যাবের করা বিশেষ ক্ষমতা আইনের মামলারও আসামি চেয়ারম্যান নুরে আলম। এসব কারণে অনাস্থা প্রস্তাব এনে সংবাদ সম্মেলনের আগে এই অভিযোগ বরিশাল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১০ দফতর প্রধানের কাছে দেওয়া হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে আমরা সাত ইউপি সদস্য উপস্থিত আছি। সংরক্ষিত সদস্য তিন জনের দুজন আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু বিশেষ কাজের কারণে সংবাদ সম্মেলনে আসেননি তারা।’

এসব অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়ায় তার সঙ্গে কথা বলা যায়নি। 

মেম্বারদের লিখিত অভিযোগ পেয়েছি জানিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান বলেন, ‘ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ডেকেছি। তাদের নিয়ে সভা করে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে। যদি না হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলন
কারাগারে ভয়াবহ নির্যাতনের অভিযোগ গাজী সালাউদ্দিনের
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব