দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত

বরিশাল প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৩আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২৩:৫৩

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রুহিতারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বরিশাল নগরীর বটতলা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনিরুজ্জামান বাচ্চু (৬১) ও বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি এলাকার মো. মঞ্জু বারী সিকদারের ছেলে বজলুল ইসলাম সিকদার (৬০)। দুজনই ঠিকাদার ও সম্পর্কে মামা-ভাগনে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে পটুয়াখালী থেকে বরিশালে আসছিলেন। রুহিতারপাড় এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে তাদের মোটরসাইকেলের। এতে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।’

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে ওসি বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থান অন্ধকার ছিল। অতিরিক্ত গতির কারণে দাঁড়িয়ে থাকা ট্রাক দূর থেকে দেখেননি। এজন্য মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনের খালি জায়গায় ঢুকে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি