‘অনৈতিক সুবিধা নিতে নয়, জনগণের সেবা করতে এসেছি’

পিরোজপুর প্রতিনিধি
০৩ জুন ২০২৪, ২৩:৪৮ আপডেট : ০৩ জুন ২০২৪, ২৩:৪৮

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দীন মহারাজ বলেছেন, ‌‘অনৈতিক সুবিধা নিতে নয়, জনগণের সেবা করতে এসেছি। যতদিন বেঁচে আছি, মানুষের সেবা করে যাবো। মানুষের জন্য জীবন বিলিয়ে দেবো। আপনাদের কাছ থেকে চাঁদা নিতে আসি নাই। এসেছি আপনাদের পাশে থাকতে। দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি।’

ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সোমবার (৩ জুন) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকি বালুর মাঠে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক মহিউদ্দীন মহারাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহারাজ বলেন, ‘আমরা রাজনীতি করছি মানুষের জন্য। ঘূর্ণিঝড় রিমালের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এলাকায় ফিরে এসেছি। চেষ্টা করছি, আমাদের সাধ্যমতো মানুষের সেবা করতে। মানুষের সেবা আমাদের পারিবারিক শিক্ষা। আমরা পর্যায়ক্রমে উন্নয়ন কাজ করতে এসেছি। এই এলাকার রাস্তাঘাটের সংস্কার ও নির্মাণ করা হবে। গার্ডার ব্রিজ ছাড়া আর কোনও ব্রিজ থাকবে না।’ 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, স্বরূপকাঠী পৌরসভার মেয়র জি এম কবির প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
ত্রাণমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
ভূমিকম্প আসার আগেই প্রস্তুত হতে হবে: ত্রাণমন্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব