বরগুনায় বিয়ে বাড়িতে এখন শোকের মাতম

ইবরাহীম সোহেল, বরগুনা
২৩ জুন ২০২৪, ০৪:১০ আপডেট : ২৩ জুন ২০২৪, ০৬:১২

বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বিয়ের কনেপক্ষের ৯ জনের মৃত্যুর ঘটনায় বর ও কনের বাড়িতে শোকের মাতম চলছে। শনিবার (২২ জুন) দুপুরে লোহার ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটোগাড়ি চাওড়া নদীতে পড়ে গেলে কনেপক্ষের ৯ জন যাত্রী নিহত হন।

আমতলী উপজেলার কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমতলী পৌর শহরের খোন্তাকাটা এলাকার বাসিন্দা সেলিম মাহমুদের ছেলে সাইদুর রহমান সোহাগের বিয়ে হয়। গত শুক্রবার কনেকে বরের বাড়ি তুলে আনা হয়। শনিবার মেয়েপক্ষের লোকজন বরের বাড়িতে যাচ্ছিলো। পথে হলদিয়া ব্রিজ ভেঙে গাড়ি খালে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী আল মামুন বলেন, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। ততক্ষণে মাইক্রোবাসে থাকা কনেপক্ষের ৯ যাত্রীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়ার বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। নিহত সাতজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কোকরারচর গ্রামে। তারা সবাই কনে হুমায়রার মামাবাড়ির আত্মীয়।

এ ঘটনায় বর ডা. সোহাগ ও কনে হুমায়রার বাড়িতে শোকের মাতম বইছে। শনিবার রাতে সরেজমিন সোহাগের বাড়ি গিয়ে দেখা গেছে, বাড়িজুড়ে কান্নার রোল। মেহমানদের জন্য পাতিল ভরা খাবার। কিন্তু সেই খাবার খাওয়ার লোক নেই। কনের বাড়িতেও বইছে কান্নার মাতম।

বরের বাবা কাউনিয়া ইব্রাহিম একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাহমুদ বলেন, ‘ঘটনা নিয়ে কিছু বলার ভাষা নেই। কনেপক্ষের লোকজনের জন্য সব আয়োজন ছিল। কিন্তু সবকিছু ভেস্তে গেলো।’

কনের বাবা মাসুম বিল্লাহ মনির বলেন, ‘আমার কিছুই বলার নেই। আমি শ্বশুরবাড়ির মানুষকে কী জবাব দেবো? আল্লায় কেন আমার ওপর এত বড় বিপদ দিলেন? কী হয়ে গেলো আমার?’

আরও পড়ুন:

বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯ বরযাত্রী

/এমএস/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সাংবাদিক আলিফ ফকির হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক