বরগুনায় সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯ বরযাত্রী

বরগুনা প্রতিনিধি
২২ জুন ২০২৪, ১৬:১২ আপডেট : ২২ জুন ২০২৪, ১৬:৩৪

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় সেতু ভেঙে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে ওই মাইক্রোবাসে থাকা ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও তাদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার (২২ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে হলদিয়া ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতু ভেঙে খালে পড়ে যায়। এ সময় অটোরিকশার যাত্রীরা বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা বের হতে পারেননি। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় লোকজন ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ৯ জনের মরদেহ উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখওয়াত হোসেন তপু বলেন, ‘আমতলী উপজেলা ৫ নম্বর চাওড়া ইউনিয়ন এবং ৪ নম্বর হলদিয়া ইউনিয়নে হলদিয়া হাট সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৫-৬ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারকাজ চলছে।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথভাবে কাজ করছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’