চাঁদার জন্য ব্যবসায়ীকে মারধর, বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করলো সেনাবাহিনী

বরিশাল প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ১৯:৫১আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৯:৫১

চাঁদা চেয়ে না পাওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেনসহ বিএনপি-যুবদলের চার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তাদের গ্রেফতার করেন সেনাবাহিনীর সদস্যরা।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‌‘মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা টরকী বন্দর এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী এস এম জামিল হাসান গৌরনদী থানায় ওই চার জনের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

তারা হলেন গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক এস এম জাকির হোসেন (শরীফ), পৌর বিএনপির সদস্য ফরহাদ শরীফ, বিএনপির কর্মী নাজমুল হাসান (মিঠু) ও যুবদল কর্মী সজীব শরীফ।

ভুক্তভোগী ব্যক্তির অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার রাতে বিএনপির কর্মী নাজমুল হাসান টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী এস এম জামিল হাসান (মিঠু) সিকদারকে ফোন করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ব্যবসায়ী জামিল হাসান দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে জামিল হাসানের বাসায় গিয়ে তাকে মারধর করা হয়। পরে জামিল হাসান ও তার বোন এ বিষয়ে স্থানীয় সেনা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন।

ওসি ইউনুস মিয়া বলেন, ‘অভিযোগ পেয়ে সেনাসদস্যরা রাতেই টরকী বন্দর এলাকা থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেন। পরে ব্যবসায়ী জামিল গৌরনদী থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন।’

/এএম/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা 
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন