পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৫ আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৯:৩৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ধনু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত তিন শিশুর মধ্যে দুজনের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন বাজার সংলগ্ন হাসাননগর ৪ নম্বর ওয়ার্ডে। তারা হলো- মীম আক্তার (১২) ও মারজিয়া বেগম (৯)। তারা বোন। তাদের বাবা মো. হোসেন প্রবাসে থাকেন। অপর শিশুর নাম রাফিয়া আক্তার (১০)। রাফিয়া ধনু হাওলাদার বাড়ির প্রবাসী মো. মোর্শেদ মিয়ার মেয়ে। মীম, মারজিয়া এবং রাফিয়া সম্পর্কে খালা-বোনজি। চার দিন আগে মীম এবং মারজিয়া বোরহানউদ্দিন থেকে সোনাপুরে তাদের নানা বাড়িতে বেড়াতে যায়। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মীম, মারজিয়া এবং রাফিয়া বাড়ির পুকুরে গোসল করতে যায়। দীর্ঘক্ষণ পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরের সিঁড়িতে গিয়ে দেখেন মীম, মারজিয়া এবং রাফিয়ার জামাকাপড় পড়ে আছে। এরপর পরিবারের সন্দেহ হলে তারা পুকুরে জাল ছুঁড়ে মারেন। কিছুক্ষণ পর তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

শাকিব নামে শিশু তিনটির এক আত্মীয় জানান, জালে প্রথমে মীমের লাশ আসে। ১০ মিনিট পর মারজিয়ার এবং ৩০ মিনিট পর রাফিয়ার লাশ ভেসে ওঠে। তারা আর বেঁচে নেই এমনটা নিশ্চিত হওয়ার কারণে তাদের কোনও চিকিৎসকের কাছে নেওয়া হয়নি।

এ ঘটনায় সোনাপুর গ্রামে নেমেছে শোকের ছায়া। একই বাড়িতে তিন শিশুর মৃত্যুতে শোকে স্তব্ধ প্রতিবেশীরা। 

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব