ডিসি-এসপিরা কোনও দলের হয়ে কাজ করলে চাকরি থেকে বিতাড়িত করা হবে: নুর

পটুয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ২২:৫৩

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমি একজন সাধারণ ব্যক্তি। ২০১৮ সালে প্রথম সাধারণ শিক্ষার্থীদের দাবি কোটা আন্দোলন নিয়ে মাঠে এসেছি। পরে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় আমাকে বহু নির্যাতন করেছে। তারপরও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আপনাদের মাঝে আছি। ছাত্রজনতার ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হয়েছে। দেশের জনগণের ভোটের ও ভাতের অধিকার নিশ্চিত করতে গণঅধিকার পরিষদ কাজ করবে।’

বুধবার (৩০ অক্টোবর) বিকালে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘এখন কোনও দল ক্ষমতায় নাই। ওসি, ইউএনও, এস‌পি, ‌ডি‌সি যেই দলের হয়ে বা জনগ‌ণের বিরুদ্ধে কাজ করবে, তা‌দের‌কে সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে। দুই বা এক বছর পর সংসদ নির্বাচন হতে পারে। আমি আপনাদেরই সন্তান। আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনও আসনে নয়, পটুয়াখালী-৩ (গলাচিপা দশমিনা) আসনে নিজের জন্মভূমি থেকেই নির্বাচন করবো।’ 

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসুফ কাজী, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পটুয়াখালী জেলার সভাপতি লিটু, সাধারণ সম্পাদক শাহ-আলমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

/এফআর/
সম্পর্কিত
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের সমঝোতা স্মারক সই 
প্রবাসীদের সুরক্ষায় সংসদীয় কমিটি গঠনের আহ্বান হান্নান মাসউদের
আগামী অর্থবছরে ১৪ লাখ কর্মী বিদেশে পাঠাতে চায় সরকার
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব