মুক্তিযোদ্ধার মৃত্যুর খবরে মারা গেলেন স্ত্রীও, একসঙ্গে জানাজা-দাফন

বরিশাল প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২ আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীও মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। আসরের নামাজের পর একসঙ্গে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

তারা হলেন- পূর্ব সুজনকাঠী গ্রামের কাপড় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সরদার (৭৪) ও তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারা বেগম (৬৭)। মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন তারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা শামসুল হক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে মারা যান। তার মৃত্যুর খবর শুনে স্ত্রী আনোয়ারা বেগম চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রায়হান আলম মৃত ঘোষণা করেন। 

জানাজায় অংশ নেওয়া গৈলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনায়েত উদ্দিন খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাড়িতে অসুস্থ ছিলেন মুক্তিযোদ্ধা শামসুল হক। সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান। স্বামীর মৃত্যুতে অজ্ঞান হয়ে পড়েন স্ত্রীও। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ বাড়িতে আনা। বিকালে একসঙ্গে জানাজা হয়। পরে মুক্তিযোদ্ধা শামসুল হককে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে দাফন করা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান আলম জানিয়েছেন, স্বামীর মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সদস্যসচিব মোল্লা বশির আহমেদ পান্না, স্থানীয় মুক্তিযোদ্ধা ‍এবং সর্বস্তরের মানুষজন। স্বামী-স্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গ্রামজুড়ে।

/এএম/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব