নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, প্রাণ গেলো পথচারী শ্যালক-দুলাভাইয়ের

পিরোজপুর প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ০৯:১৩ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৯:৩৮

পিরোজপুরের সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন বাসযাত্রী।

নিহতরা হলেন- রিয়াদ কাজী (২০) ও শাহিন (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর থেকে রাজিব পরিবহনের একটি বাস মঠবাড়িয়ার দিকে যাচ্ছিল। সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মোল্লাবাড়ী এলাকায় গেলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এ সময় রিয়াদ ও শাহিন নামের দুই পথচারী এবং বাসের ১ যাত্রী মারাত্মক আহত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহিনও মারা যায়।

নিহত রিয়াদ পূর্ব উত্তর শংকরপাশার মো. কামাল কাজীর ছেলে এবং শাহিন ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের বাসিন্দা। তারা সম্পর্কে শ্যালক-দুলাভাই।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, বাস দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে আটকের জন্য প্রচেষ্টা চলছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব