বাসচাপায় স্ত্রীর মৃত্যু, হেলিকপ্টারে ঢাকায় আনা হলো আহত শিশুসন্তানসহ সেনাসদস্যকে

বরিশাল প্রতিনিধি 
১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১২:৫৮

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় এক সেনাসদস্যের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাসদস্য ও তার শিশুসন্তানসহ চার জন আহত হন। সেনাসদস্য ও তার সন্তানকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হোসনে আরা বেগম (৩২) লেবুখালী সেনানিবাসের ল্যান্স করপোরাল মো. বুলবুলের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১১টা দিকে সেনাসদস্য বুলবুল স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাচ্ছিলেন। দুধল মৌ বাসস্ট্যান্ড-সংলগ্ন সাইনবোর্ড নামক স্থান অতিক্রমকালে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান সেনাসদস্যর স্ত্রী হোসনে আরা।

স্থানীয়রা আহত সেনাসদস্য বুলবুল ও তার ছেলে আদিয়ানকে (২ বছর ৬ মাস) উদ্ধার করে লেবুখালী সেনানিবাসের সিএমএইচ নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকা সিএমএইচ প্রেরণ করা হয়।

ওসি শফিকুল বলেন, ‘সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর পলাতক বাসচালক, হেলপার ও সুপারভাইজারকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব