বরিশালে পুকুরপাড়ে মিললো ৫ পাইপগান

বরিশাল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩

বরিশালের বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে গত রাতে রহমতপুর ও চাঁদপাশা এলাকায় অভিমান পরিচালনা করা হয়। অপরাধীরা পুলিশের অভিযানে গ্রেফতার এড়াতে ৫টি দেশীয় তৈরি পাইপগান একটি ব্যাগে ভরে ফেলে রেখে যায়।’

তিনি আরও বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানা পুলিশ দুপুরে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনে ব্যক্তিমালিকানাধীন পুকুরপাড় থেকে ব্যাগটি উদ্ধার করে। ওই ব্যাগের ভেতর দেশীয় তৈরি ৫টি পাইপগান পাওয়া যায়।’

তবে এর সঙ্গে কাদের যোগসূত্র রয়েছে তা খতিয়ে দেখে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব