কুমিল্লায় এয়ারসফট পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ১৪:২৬ আপডেট : ২২ জুন ২০২৫, ১৪:২৬

কুমিল্লায় এয়ারসফট পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। রবিবার (২২ জুন) জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার-সংলগ্ন দক্ষিণ রামপুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি দেশীয় তৈরি দা, দুটি বড় ছুরি, দুটি ছোট ছুরি, দুটি এয়ারসফট পিস্তল (নকল পিস্তল), ৪টি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটকরা হলেন- সদর দক্ষিণ উপজেলার হারুনুর রশিদের ছেলে মো. রাসেল ও ছোবহান মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ।

ধারণা করা হচ্ছে, তারা এই এয়ারসফট পিস্তল ব্যবহার করে মানুষকে ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতির ঘটনা সংঘটিত করতো।

ওসি রফিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। রাসেলের নামে তিনটি এবং শরীফের নামে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে বিক্ষোভ: প্রতিরোধমূলক গ্রেফতার দিপকে, ছাড়া পেলেন নেহা
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে